সুনামগঞ্জে বন্যাদূর্গতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে কোস্টগার্ড

মনির হোসেন | ৩০ জুন ২০২২, ১৭:২৬

সংগৃহীত

সুনামগঞ্জে বন্যাদূর্গতদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছে কোস্টগার্ড। 

বুধবার (২৯ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের দুঃস্থ অসহায় মানুষের মাঝে বিভিন্ন প্রয়োজনে সাহায্য সহযোগিতার পাশাপাশি যে কোনো ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড দুইদিনব্যাপী ( ২৯ ও ৩০ জুন) সিলেট-সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকায় অসুস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন করা হবে। বাংলাদেশ কোস্ট গার্ড এর রেসকিউ বোট এর মাধ্যমে সুনামগঞ্জের দূর্গম ও প্রত্যন্ত গ্রাম গুলোতে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হবে। উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকবেন সার্জন কমান্ডার মোহাম্মদ সরফরাজ হায়দার, এমপিএইচ, এএমসি এবং সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মোঃ ইমরান জুয়েল, এএমসি। 

তিনি আরও বলেন, এছাড়াও বন্যা ও মহামারীসহ সকল দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকায় অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ ও ত্রাণ বিতরনসহ কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ