নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, আটক ৪ জেলে 

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ২৮ জুন ২০২২, ০৬:২৬

সংগৃহীত

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার অপরাধে চার জেলেকে আটক করেছে বনরক্ষীরা। সোমবার (২৭জুন) সকালে ওই জেলেদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। এদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা, মাছ ধরা জাল এবং নিত্য ব্যবহারী বেশ কিছু মালামাল জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন পাথরঘাটা উপজেলা চরদুয়ানী এলাকার আ. জলিল (৪৫), সাইফুল ইসলাম (২১), মুসা মিয়া (৩২) এবং খুলনার রুপসার মুরাদ হোসেন (৪০)। এর আগে রবিবার (২৬ জুন) দুপুরে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী ও কটকা অভয়ারণ্য কেন্দ্রের বাউন্ডারি এলাকার দুধরাজ খাল থেকে এসব জেলেদের আটক করে বনরক্ষীরা।

পূর্ব বনবিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, মৎস্য প্রজাতির প্রজনন মৌসুম চলমান থাকায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য গোটা সুন্দরবনে মাছ ধরাসহ সব ধরণের পাসপারমিট বন্ধ রয়েছে। কিন্তু কিছু অসাধু জেলে নামধারী দুর্বৃত্ত গোপনে বনে প্রবেশ করে মাছ শিকার করার প্রস্তুতি নেয়।

এই খবর জানতে পেরে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হন। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের প্রতিরোধ করতে সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব