পাবনায় বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাবনা প্রতিনিধি | ২৩ জুন ২০২২, ১৮:৪০

সংগৃহীত

পাবনার চরতারাপুরে পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। 

বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, চরতারাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, আব্দুল্লাহ সরদার, সাইফুল বিশ্বাস, ওসমান প্রমানিক, আবু প্রমানিক, তোফাজ্জাল প্রমানিক, নবী প্রমানিক প্রমুখ।

কৃষকরা বক্তব্যে বলেন,  প্রভাবশালী একটি মহল ইজারা নিয়ে বিভিন্ন জায়গা অপরিকল্পিতভাবে অবাধে ড্রেজার দিয়ে বালু কেটে নেবার ফলে তাদের শত শত বিঘা আবাদি জমি ঝুঁকির মুখে পড়েছে। দুই ফসলী জমিতে সোনালী পাট, ধান,বাদাম, তিল, ভূট্রা, পেয়াজ, রসুন, ছোলা নানা ফষল আবাদ হয়। সাধারণ কৃষকদের একমাত্র জীবিকা নির্বাহ করে এই সকল চরের জমি দিয়ে। অচিরেই এই অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না হলে শত শত কৃষকের জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন নদী পাড়ের কৃষকরা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অপরিকল্পিতভাবে বালু কাটা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা