পাহাড়ি ঢলে নিম্নঅঞ্চল প্লাবিত তাড়াইলবাসী ভোগান্তিতে

মো.সুমন মিয়া,তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: | ২২ জুন ২০২২, ০৩:০২

সংগৃহীত

পাহাড়ি ঢলে ও লাগাতার ভারী বর্ষণে নদ-নদীর অব্যাহত পানি বৃদ্ধিতে বন্যার কবলে পড়েছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মানুষজন। বসতভিটা ছেড়ে অনেক পরিবার নৌকা ও বাঁশের মাঁচায় আশ্রয় নিয়ে দিনাতিপাত করছেন। পানির তোড়ে ঘরবাড়ি ভেসে যাওয়ার আতঙ্কে অনেকেই ঘর-বাড়ি ভেঙে নিয়ে উঁচু স্থানে তুলে রাখছেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, তাড়াইল উপজেলার দামিহা, জাওয়ার, দিগদাইড়,তালজাঙ্গা, রাউতি, ধলা, ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের প্রায় সবকটি গ্রামের নিম্নঅঞ্চল প্লাবিত হয়ে বসতবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। অনেকের বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় রান্না করে খেতে পারছেন না তারা। শুকনো খাবার ও বিশুদ্ধ পনির সংকট দেখা দিয়েছে এ সব এলাকায়। নিজেদের পাশাপাশি গবাদি পশুরও খাদ্য সংকট নিয়ে বিপাকে পড়েছেন তারা। পানি বৃদ্ধির ফলে এসব এলাকার অনেক পরিবারই তাদের গবাদি পশু নিয়ে উঁচু জায়গায় আশ্রয়ের প্রস্তুতি নিচ্ছেন। 

উপজেলার সাতটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, আমাদের ইউনিয়নের প্রায় সবকটি গ্রামের পরিবার পানিবন্দি রয়েছে।

পানি বৃদ্ধির ফলে পাঁচদিন থেকে বসতভিটা ছেড়ে অন্যাত্র আশ্রয় নিয়েছে মানুষজন। ঘরে না থাকতে পারায় অনেক পরিবার বর্তমানে নৌকায় অবস্থান করছে। এসব জনপ্রতিনিধিগণ আরো বলেন, মানুষজন দুর্ভোগ ও সীমাহীন কষ্টে দিনাতিপাত করছেন। এখনো সরকারি-বেসরকারি কোনো সহযোগিতা তারা পায়নি।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুুুবনা শারমিন বলেন, লাগাতার ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির কারণে উপজেলার প্রায় সবকটি গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটররিং টিম গঠন করা হচ্ছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা