ডেমরায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: | ১৮ জুন ২০২২, ০২:১৭

সংগৃহীত

রাজধানীর ডেমরায় রাকিব রহমান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকালে ডেমরার কোনাপাড়া বাদশা মিয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ গুরুতর অবস্থায় রাকিব কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত রাকিব রহমান ডেমরার বড় পাইটি এলাকার খলিল রহমানের ছেলে। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। তার নামে ডেমরা থানায় একটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিন মিয়া (২৫) ও নাজমুল (২৪) নামে দুজনকে আটক করেছে ডেমরা থানা পুলিশ।

নিহত রাকিব মিয়ার ভাগ্নে জুবায়ের বলেন, খবর পেয়ে আমি ঢাকা মেডিকেলে আসি। আসার পরে শুনি মামা মারা গেছেন। চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে শুনেছি। 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার ইন্সপেক্টর সুব্রত কুমার পোদ্দার বলেন, ভোরে ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের পুলিশের একটি টিম যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় রাকিব মিয়া নামে একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ভোরে রাকিব মিয়া একটি নির্মাণাধীন ভবনে যান। সেখানে তাকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। বর্তমানে মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর