সাময়িক বরখাস্ত হলেন দিনাজপুর পৌর মেয়র

সময় ট্রিবিউন | ১৬ জুন ২০২২, ২১:৩৪

দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম-ফাইল ছবি

দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৫ জুন) সন্ধ্যায় স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে বলে জানা গেছে।

নয়টি অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অনিয়মগুলোর বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনের সচিবকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

একইসঙ্গে দিনাজপুর পৌরসভার মেয়রের পদ থেকে কেন অপসারণ করা হবে না সে বিষয়ে পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য মেয়রকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বুধবার পর্যন্ত তিনি পত্র হাতে পাননি বলে জানা গেছে।

জানা গেছে, দিনাজপুর পৌরসভার বর্তমান ও সাবেক কাউন্সিলররা মেয়রের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও পৌরসভার বিধিমালা ভঙ্গ করার অভিযোগ এনে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ সম্প্রতি অভিযোগগুলো তদন্ত করেন। এরমধ্যে নয়টি অভিযোগের প্রমাণ পান স্থানীয় সরকার বিভাগের তদন্ত দল। পরে তারা তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে জমা দেন।

এ ব্যাপারে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আমি এখন পর্যন্ত আমাকে বরখাস্ত করা হয়েছে এ বিষয়ে কিছু জানি না।

তবে দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা