পাবনার ভাঁড়ারা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সুলতান জয়ী

পাবনা প্রতিনিধি | ১৬ জুন ২০২২, ১৯:৫৯

সংগৃহীত

বাতিল হওয়া পাবনার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান বিপুল ভোটে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৫ জুন) ভোট গ্রহণ ও গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার কায়ছার আহমেদ।

বেসরকারি ফলাফলে ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান পেয়েছেন ১৬ হাজার ৯৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতিকের আবু সাইদ খান পেয়েছেন ১১ হাজার ৩৩৭ ভোট। ৫ হাজার ৬০০ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খানের কাছে হেরেছেন টানা চারবারের নির্বাচিত চেয়ারম্যান নৌকার প্রার্থী আবু সাইদ খান।

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের নির্বাচনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদের নির্বাচন। কিন্তু তার আগে, ১১ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা নিয়ে প্রতিপক্ষের হামলায় খুন হন আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম। এ ঘটনার পর ১৯ ডিসেম্বর ভাড়ারা ইউপি নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন।

প্রায় ছয় মাস পর বুধবার (১৫ জুন) পুনরায় অনুষ্ঠিত হয় আলোচিত সেই ভাড়ারা ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন ঘিরে ভোটারদের শঙ্কা ছিল সুষ্ঠু ভোট নিয়ে। তবে শঙ্কা, উৎকন্ঠা উড়িয়ে দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্য দিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয় নির্বাচন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা