নাজিরপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ৪ সমর্থককে পিটিয়ে যখমের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি | ১৫ জুন ২০২২, ২০:৪১

সংগৃহীত

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর চার সমর্থককে পিটিয়ে যখম করার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. হাসানাত ডালিম। 

লিখিত অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাসানাত ডালিম বলেন, নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. কবির হোসেন বাহাদুর ও তার লোকজন তাকে ও তার কর্মী-সমর্থকদের ভয়ভীতিসহ এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসছেন নির্বাচন শুরু পর থেকেই। গতকাল (সোমবার) সন্ধ্যায় কিছু বহিরাগত সন্ত্রাসীরা তার নির্বাচনী এজেন্ট হাসানাত বাবুকে মারধর করেন। একইসাথে তাকে এলাকা ছাড়ারও নির্দেশ দেন।

এছাড়া আজ (মঙ্গলবার) সকালে স্থানীয় বৈঠাকাট বাজারে বসে স্বতন্ত্র প্রার্থীর চার কর্মীকে পিটিয়ে জখম করেছে নৌকার কর্মী স্থানীয় জুয়েল ও শামীমের নেতৃত্বের একটি সন্ত্রাসী দল— লিখিত অভিযোগে এমনটাই উল্লেখ করেছেন স্বতন্ত্র প্রার্থী হাসানাত ডালিম।

এসব অভিযোগ মিথ্যা দাবি করে নৌকার প্রার্থী মো. কবির বহাদুর বলেন, ‘ওই প্রার্থীর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক।’

জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর নৌকা প্রতীকের প্রার্থী ও কর্মীদের হামলার একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

উল্লেখ্য, আগামী বুধবার (১৫ জুন) নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ও দেউলবাড়ী দোবরা ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা