রামপালে লবনাক্ত এলাকায় সুপেয় পানির প্লান্টের উদ্বোধন

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ১৫ জুন ২০২২, ০৫:১১

সংগৃহীত

বাগেরহাটের রামপালে লবনাক্ত পানি থেকে পানযোগ্য সুপেয় পানি উৎপাদনকারী “লবনাক্ততা দূরীকরণ (আরও) প্লান্টের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার এমপি রামপাল উপজেলার দক্ষিন মল্লিকের বেড় এলাকায় এই প্লান্টের উদ্বোধন করেন। এসময়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, রামপাল উপজেলা পরিষেদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপ-মন্ত্রী হাবিবুন নাহার এমপি‘র ব্যক্তিগত সহকারি রেদওয়ান মারুফসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরে দক্ষিন মল্লিকের বেড় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন উপ-মন্ত্রী হাবিবুন নাহার।

প্রত্যন্ত গ্রামে এ ধরণের পানির প্লান্ট এবং কমিউনিটি ক্লিনিক হওয়ায় খুশি স্থানীয়রা। স্থানীয় মেহেদী হাসান বলেন, দক্ষিন সন্যাসী ও দক্ষিন মল্লিকের বেড় গ্রাম দুটি দীর্ঘদিন ধরে অবহেলিত। এই গ্রামে সুপেয় পানি ও স্বাস্থ্য সেবার কোন ব্যবস্থা ছিল না। গ্রামের চারদিকে প্রচুর পানি থাকলেও, আমাদের খাবার পানিও ছিল না। আজ পানির প্লান্ট ও ক্লিনিক উদ্বোধন করা হল। সরকার ও উপ-মন্ত্রীর এমন উদ্যোগে আমরা খুশি। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার বলেন, অবহেলিত এই জনপদের মানুষের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রামপালের ব্যাপক উন্নয়ন হয়েছে। এলাকার মানুষ এখন শান্তিতে রয়েছে। আজ উদ্বোধন করা প্লান্ট ও কমিউনিটি ক্লিনিক এই এলাকার মানুষের সুস্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

জনস্বাস্থ্য প্রকৌশ অধিদপ্তরের বাস্তবায়নে আরসেনিক ঝুকি নিরসন প্রকল্পের অধীনে ২৮ লক্ষ টাকা ব্যয়ে আরও প্লান্ট নির্মান করা হয়েছে। এই প্লান্ট থেকে প্রতিঘন্টায় ১হাজার ৫০০ লিটার বিশুদ্ধ পানি উৎপাদিত হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২৮ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে কমিউনিটি ক্লিনিকটি নির্মান করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা