মহানবীকে কটূক্তির প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সময় ট্রিবিউন | ১১ জুন ২০২২, ০২:৫৫

মমহানবীকে কটূক্তির প্রতিবাদে জুমার নামাজের পর মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়- ছবি: আলী আজীম

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কটুক্তির প্রতিবাদে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শুক্রবার (১০জুন) জুমার নামাজের পর মোংলায় এক বিক্ষোভ মিছিল বের করে মোংলা উপজেলা ইমাম পরিষদ। বিক্ষোভ মিছিলটি বিএলএস জামে থেকে শুরু হয়ে মোংলা বাজার প্রদক্ষিন করে প্যারাডাইস মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে মোংলা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোংলা উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আঃ রহমান, মোংলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তৈয়বুর রহমান, আলিয়া মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের ফাঁসির দাবি করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব