জামালপুরে দিনে দুপুরে শিশুর গলা থেকে ছিনতাই

জামালপুর প্রতিনিধি | ১০ জুন ২০২২, ০৯:৪০

সংগৃহীত

জামালপুর জেলা পরিষদের ডাকবাংলোর ভিতর থেকে অভিনব কায়দায় এক অবুঝ কন্যা শিশুর গলা থেকে সোনার চেইন ছিনতায়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯জুন) দুপুর আড়াইটার দিকে 

জেলা পরিষদের ডাক বাংলোর ভিতরে ঢুকে সিনহা ইসলাম (৭) এই অবুঝ কন্যা শিশুকে জোড়জবস্তি করে আহত করা পর গলা থেকে সোনা চেইন ছিনতাই করে ছিনতাইকারী পালিয়ে যায়।

 সিনহা ইসলামের পিতা বাবুল ইসলাম সে জেলা পরিষদের অফিস সহায়ক হিসেবে কর্মরত থাকায় জেলা পরিষদের ডাকবাংলোর কোর্য়াটারে বসবাস করে আসছে।

শিশু সিনহা জানান, দুপুরে তার পৌনে দুই বছরের ছোট ভাই জাওয়াদ ইসলামকে নিয়ে প্রতিদিনের মত বাড়ির সামনে খেলা করছিলো, হঠাং একটি লোক এসে বললো তোমার ছোট ভাই ঐই গাড়ির গ্যারেজের ভিতর চলে গেছে। এই কথা শোনে সিনহা দৌড়ে ভাইয়ের কাছে গেলে সেখানে সে লোকটিও যায়। গ্যারেজের ভিতর কোন লোক না থাকায় আমাকে ঘাড় ও গলা চেপে ধরে জোড়াজুরি করে গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে চলে যায়।

এই ঘটনায় শিশুটির গলার নিচে নখের আচরের ক্ষতের চিহ্ন হয়েছে। বতর্মানে শিশুটি ভয়ে মানসিক ভাবে ভেঙ্গে পরেছে। 

 কোয়ার্টারে থাকা অন্য বাসিন্দারা বলেন, এখানে মাঝে মধ্যে সন্ধ্যার পর চুরির ঘটনা ঘটে। বেশ কিছুদিন আগে গ্রিল চুরির ঘটনাও ঘটেছে। 

উপস্থিত সাধারন মানুষ জানায়, এই এলাকাটি সংরক্ষিত ও গুরুত্বপূর্ণ,এখানে প্রাচীরের একপাশে জেলা জজ কোর্ট অন্যপাশে সদর থানা দিনে দুপুরে এধরনের ঘটনা সত্যই আমাদের ভাবিয়ে তুলেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো,শাহনেওয়াজ সত্যতা স্বীকার করে বলেন ওই ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশের একটি টীম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এসেছে। তবে থানায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা