নোয়াখালীতে ৫ ক্লিনিক সিলগালা

নোয়াখালী প্রতিনিধি | ৯ জুন ২০২২, ০৯:৩৩

সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় ২ টি ফিজিওথেরাপি সেন্টার, ২ টি ডায়াগনস্টিক সেন্টার ও ১ টি বেসরকারি হাসপাতাল সিলগালাকে করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (৮ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা শহর মাইজদীতে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নাইমা নুসরাত জেবিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অন্যান্যদের মধ্যে, নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী ও প্রধান সহকারী এটিএম আকরাম চৌধুরী উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অনিবন্ধিত, প্রয়োজনীয় কাগজপত্র বিহীন ও বিভিন্ন অনিয়মের কারনে সেইভ লাইফ ডায়াগনস্টিক সেন্টার, মাতৃছায়া প্রাইভেট হাসপাতাল, সু-স্বাস্থ্য ফিজিওথেরাপি সেন্টার, বেটার লাইফ ফিজিওথেরাপি সেন্টার, মাইজদী এবং দেশবন্ধু ডায়াগনস্টিক সেন্টার কে সিলগালা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর