পাবনায় পাটকাঠির কারখানায় অগ্নিকান্ড; ২০ লাখ টাকার ক্ষতির দাবি

পাবনা প্রতিনিধি | ৬ জুন ২০২২, ১৮:০৫

সংগৃহীত

পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের মানিকনগর গ্রামে কিউলিন ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডে নামের একটি প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটে। রোববার (০৫ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মানিকনগর শেখপাড়া ঈদগাহ মাঠের পাশে পাটখড়ি (শোলা) পুড়িয়ে ডাস্ট বানিয়ে সেই কয়লা বিদেশে চায়নায় রপ্তানী করা হতো। কারখানার মালিক মেহেদী হাসান ওরফে জুলিয়াস সরদার। রোববার সন্ধ্যায় ওই কারখানার পাটখড়ি রাখার গুদাম ঘরে আগুনের সুএপাত হয়।

এ সময় আগুন দেখে কারখানার নিরাপত্তা কর্মী মকছেদ আলী চিৎকার শুরু করে। স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের খবর দিলে তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, পাটখড়ি পোড়ানোর চুল্লির পাশেই হঠাৎ আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনীর সদস্য ও পুলিশ। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।

অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানার মালিক মেহেদী হাসান ওরফে জুলিয়াস সরদার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা