ছাত্রকে মারপিট ভিডিও ভাইরাল প্রতিবাদে পরীক্ষা বর্জন

লালমনিরহাট প্রতিনিধি | ৫ জুন ২০২২, ০৭:২৮

সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রকে মারধর করেছে বহিরাগত কয়েকজন যুবক। মুহুর্তেই ভিডিও ভাইরাল। দোষীদের গ্রেফতারের দাবীতে ছাত্র/ছাত্রীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে।

জানাগেছে,কয়েক দিন আগে উপজেলার কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর কয়েকজন ছাত্রকে মারপিট করে বহিরাগত কয়েকজন যুবক। পরবর্তিতে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতির নেতৃীতে এক শালিস বৈঠক হয়। সেই বৈঠকে অত্র প্রতিষ্ঠানে ১০ম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান লিখন স্বাক্ষী প্রদান করেন। তারই জেরধরে বৃহস্পতিবার বিকালে উক্ত বিদ্যালয়ের পিছনে মেহেদী হাসান লিখন কে নিয়ে গিয়ে তাকে মারধর করেন উক্ত এলাকার হোসায়নুর রহমান হিরুর ছেলে সিফাত ও দুলু এর ছেলে জয়। সেই মারধরের দৃশ্য ফেসবুকে লাইভ করতে থাকেন মাহবুবুর নামে অপর এক যুবক এবং কয়েক মিনিটের মধ্যে ভিডিওটি ডিলেট করে। পরে স্থানীয় লোকজন নির্যাতনের শিকার ছাত্র মেহেদী হাসান লিখনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। সেই ভিডিওটি শুক্রবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে মেহেদী হাসান লিখন এর বাবা বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দেন। শনিবার সকালে উক্ত বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা এ ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতারের দাবীতে অর্ধবার্ষিকী পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেন। মেহেদী হাসান লিখন এর বন্ধু মুকুল,সাইফুল সহ অনেকে বলেন, যতক্ষন দোষীরা গ্রেফতার হবেনা ততক্ষন পর্যন্ত আমরা পরীক্ষা দিবোনা। 

এ বিষয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন আমরা ছাত্র/ছাত্রীদের সাথে একাত্ততা প্রকাশ করছি সেই সাথে এই ন্যাক্কার জনক ঘটনার সুষ্ঠ বিচার দাবী করছি।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রæত গ্রেফতারের চেষ্টা চলছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর