অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি | ৫ জুন ২০২২, ০৬:৪০

সংগৃহীত

পাবনা সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (০৪ জুন) দুপুরে চরতারাপুর পদ্মা নদীর পাড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল আলী বিশ্বাস, চরতারাপুর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন খান, কৃষক নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুর রব প্রমুখ।

ভুক্তভোগী কৃষক নজরুল ইসলাম, নিজাম উদ্দিনসহ অন্যরা অভিযোগ করে বলেন, দুই ফসলী জমিতে পাট, ধান, বাদাম, তিল, ভূট্টা সহ নানা ফসল আবাদ হয়। সাধারণ কৃষকরা একমাত্র জীবিকা নির্বাহ করে এই চরের জমির ফসল দিয়ে। কিন্তু একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে নদী থেকে অপরিকল্পিতভাবে অবাধে ড্রেজার দিয়ে বালু কেটে নিচ্ছে। ফলে তাদের শত শত বিঘা আবাদি জমি ঝুঁকির মুখে পড়েছে।

অচিরেই এই অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না হলে শত শত কৃৃষকের জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। তাই দ্রুত এই বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

এ বিষয়ে পাবনা সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাওছার হাবীব বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা