হরিরামপুরে সম্মিলিত প্রয়াসের সভাপতি টিপু সম্পাদক সুজাত

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি | ৪ জুন ২০২২, ০৯:০০

সংগৃহীত

আগামী দুই বছরের জন্য মানিকগঞ্জের হরিরামপুরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'সম্মিলিত প্রয়াসের' কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন ইলিয়াস মোর্শেদ টিপু ও নির্বাচনের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. সুজাত হোসেন। 

শুক্রবার (৩ জুন) দুপুর ৩টায় উপজেলার গালা ইউনিয়নে অবস্থিত ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "সম্মিলিত প্রয়াস" এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

পরে বিকেল সাড়ে ৫টায় প্রতিষ্ঠাতা সদস্য কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় ও অন্যান্য সদস্যের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আগামী দুই (০২) বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস মোর্শেদ টিপু ও সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী হওয়ায় নির্বাচনের মাধ্যমে ৪১টি ভোটের মাঝে ৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. সুজাত হোসেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. কাঞ্চন খান।

পরবর্তীতে আনন্দমুখর পরিবেশে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান। এর আগে সভার শুরুতে সকল সদস্য ও অতিথি ঝিটকা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক আনোয়ার হোসেন ভুঁইয়া, সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী হিপুর অংশগ্রহণে সংগঠনের সাফল্য, অর্জন, ভবিষ্যত পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে এক প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পূর্বের ন্যায় সামাজিক, সাংস্কৃতিক, প্রগতিশীল ও স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে সামনের দিনগুলোতে আরও বিস্তৃত ও ব্যাপক পরিসরে "সম্মিলিত প্রয়াস" এর কার্যক্রম ও কর্মসূচি পালন করতে সকলেই সম্মত হয় ও গঠনমূলক মতামত প্রদান করে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর