কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে মারা গেল সন্তান

পাবনা প্রতিনিধি | ৪ জুন ২০২২, ০৪:৪২

সংগৃহীত

ধান মাড়াই করে রোদে শুকানোর কাজে ব্যস্ত ছিলেন মা। সেই ফাঁকে পনিতে ডুবে মারা গেল দুই বছরের শিশু সন্তান জান্নাতী।

শুক্রবার (০৩ জুন) দুপুরে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু জান্নাতী ঐ গ্রামের কৃষক আজিম উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, বর্তমানে গ্রামের প্রতিটি বাড়িতে চলছে ধানের কাজ। সেখানে বাড়ির পুরুষরা জমি থেকে ধান কেটে আনেন। আর গৃহিনীরা সেই ধানের

পরিচর্যা করে রোদে শুকিয়ে ঘরে তোলেন। এমনই সাংসারিক কাজ করার সময় মা সহ পরিবারের সবার অগোচরে শিশু জান্নাতী হাঁটতে হাঁটতে বাড়ির পাশের পুকুরের পানিতে পরে যায়। 

এই ঘটনার প্রায় এক ঘন্টা পরে পরিবারের সদস্যরা শিশু জান্নাতীকে খোঁজাখুঁজি করে পানিতে ভাসতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা