স্ত্রী হত্যার দায়ে১ যুগ পরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি | ৪ জুন ২০২২, ০৩:৪৩

সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একই সঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।

আসামির নাম মো. নুরুজ্জামান (৫০)। তিনি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের শালামারা গ্রামের মো. আনছার আলীর ছেলে।

রায় ঘোষণার কালে তাকে আদালতে উপস্থিত করা হয় এবং কান্নায় ভেঙে পরেন। পর তাঁকে আদালত থেকে জেলা কারাগারে পাঠানো হয়।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, প্রায় ১ যুগ আগে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের শালামারা গ্রামের নুরজ্জামানের সঙ্গে একই গ্রামের সুরুজ আলীর মেয়ে রহিমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে নুরজ্জামান ও রহিমার মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত।এই কলহের জেরে নুরুজ্জামান রহিমা বেগমকে হত্যা করে জমির পানির নালায় লুকিয়ে রাখেন। ২০১৫ সালের ১২ ডিসেম্বর নালা থেকে রহিমা বেগমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন ১৩ ডিসেম্বর রহিমা বেগমের বাবা সুরুজ মিয়া বাদী হয়ে আদিতমারী থানায় হত্যা মামলা করেন। জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আকমল হোসেন আহমেদ বলেন, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে গতকাল বিকেলে আদালত নুরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন। আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আসামি পক্ষের আইনজীবী জানান আইন অনুযায়ী রায়ের বিরুদ্ধে আপিল উচ্চ আদালতে আপিল করা হবে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর