পারিবারিক কলহে দুই শিশুসন্তানসহ গৃহবধুর বিষপানে আত্মহত্যার চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি | ১ জুন ২০২২, ০০:৫২

সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দুই শিশু সন্তানকে নিয়ে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করছেন সোনিয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূ।

সোমবার (৩০ মে) রাত সোয়া ৯টার দিকে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সোনিয়া আক্তার হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ড ও শিশু দুটি ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান ঢাকা মেইলকে বিষয়টি জানিয়েছেন।

শিশু দুটির নাম হচ্ছে— নিরব (৩) ও আফসি (১)। তাদের বর্তমান শারীরিক অবস্থা মোটামুটি শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আত্মহত্যার চেষ্টাকারী গৃহবধূর স্বামী আবদুর রহমান ঢাকা মেইলকে বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে তাদের নিজেদের মধ্যে কয়েকদিন আগে ঝামেলা হলে তা পারিবারিকভাবে সমাধান করা হয়। সোমবার রাতে স্ত্রী সোনিয়া আক্তারের সঙ্গে ছোট এক বিষয় নিয়ে তার বাকবির্তক হয়। এর কিছুক্ষণ পর সে নিরব ও আফসিকে নিয়ে ঘর থেকে বাইরের দিকে যায়। জিজ্ঞেস করা হলে সে জানায়, তাদেরকে প্রকৃতির ডাকে সাড়া (প্রস্রাব) দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ পর বাড়ির উঠান থেকে তাদের গোঙানির শব্দ পেয়ে আমরা দৌঁড়ে গিয়ে বিষ খেয়েছে বুঝতে পারি। এরপর তাদের তিনজনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে চিকিৎসকের পরামর্শমতে তাদের নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ওসি সাদেকুর রহমান জানান, বিষয়টি নিয়ে কেউ এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা