ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি | ৩১ মে ২০২২, ০৩:০৯

সংগৃহীত

একই স্থানে যুবদল ও ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় ছাত্রলীগ-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার (৩০ মে) সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান স্বাক্ষরিত আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

আদেশে বলা হয়, বিকেল ৩টায় সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাহ মাঠে জাতীয়তাবাদী যুবদল ত্রি-বার্ষিক সম্মেলন এবং বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। একই সময় দু'দলের এ কর্মসূচি নিয়ে উত্তেজনা ও সাংঘর্ষিক অবস্থানের কারণে দানারহাট ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

১৪৪ ধারা জারির পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানায় প্রশাসন।

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান জানান, সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সাধারণ মানুষের প্রাণনাশের শঙ্কা এবং জানমালের নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর