লালমনিরহাটের কালীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

লালমনিরহাট প্রতিনিধি | ৩০ মে ২০২২, ০৩:৪৯

সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাকেজ আলী (৩৪) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন মারাত্মক ভাবে আহত হয়েছেন।

রোববার (২৯ মে) সকালে লালমনিরহাট-বুড়িমারী সড়কের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় আকাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক মাকেজ আলী বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বগুড়ার শেরপুর থেকে পাথর নিতে বুড়িমারী স্থলবন্দর যাচ্ছিল একটি ট্রাক। অপরদিকে পণ্যবাহী একটি ট্রাক নারায়ণগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়ে ছিল। পরে লালমনিরহাট-বুড়িমারী সড়কের কাকিনা চাপারতল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মাকেজ আলী নিহত হন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর