পথশিশুদের মাঝে ১ টাকায় ঈদের পোশাক

সময় ট্রিবিউন | ২৯ এপ্রিল ২০২২, ০৫:৫৩

ছবিঃ সংগৃহীত

ব্যতিক্রমী এক উদ্যোগ সাড়া ফেলেছে চট্টগ্রামের পথশিশুদের মাঝে। নতুন পোশাক পেয়ে আনন্দে মেতেছে তারা। ইদুল ফিতর উপলক্ষে ভাসমান পথশিশুদের মাঝে এক টাকার বিনিময়ে নতুন পোশাক বিতরণ করে সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে নগরের চান্দগাঁও থানা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনে ভাসমান পথশিশুদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো. নুরুন নবী সাহেদ এই কর্মসূচি শুরু করেছেন।

নুরুন নবী সাহেদ বলেন, ‘প্রথমদিনে আমরা ৩০০ পথশিশুর মাঝে পোশাক বিতরণ করেছি। এক টাকার বিনিময়ে ছেলেমেয়েরা এসে পোশাক কিনে নিয়েছেন। তারা যাতে নিজেদের ভিক্ষুক মনে না করে, সেজন্য প্রতীকী দামে পোশাক দিয়েছি। পোশাকের মধ্যে প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, মেয়েদের কামিজ ছিল। এই কার্যক্রম রমজানের শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে।'

এছাড়াও রমজানের শেষ দিনে এক টাকার বিনিময়ে সেমাই, নুডলস, চিনি, শরবত তৈরির উপকরণ দেয়া হবে বলে নুরুন নবী সাহেদ জানিয়েছেন।

পোশাক বিতরণের সময় ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলম, নুর মোহাম্মদ সানী, শাহাদাত হোসেন আবির, কাজী তফসির, মাহিআল ফয়সাল উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর