প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পাইকগাছায় ৩৬ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল গৃহ ও জমি

পাইকগাছা প্রতিনিধি | ২৭ এপ্রিল ২০২২, ০১:৩৩

ছবিঃ সংগৃহীত

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এই বৃদ্ধ বয়সে জমিসহ ঘর পাব এটা স্বপ্নেও ভাবতে পারেনি জানালেন গদাইপুরের অমেলা সরদার (৭৮)। অন্যদের অভিব্যক্তি নতূন ঘরে নতূন ঈদ। পাইকগাছায় মুজিববর্ষ ও ঈদ উপলক্ষে মঙ্গলবার সকালে এক মহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ঘোষণা অনুযায়ী দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে নব নির্মিত দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সং এর মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করে সুফল ভোগীদের উন্নত জীবন গঠন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সোনার বাংলা গড়তে দেশে কোন ঠিকানা বিহীন বা গৃহহীন মানুষ থাকবে না বলে ঘোষণা দেন। এ কার্যক্রমের অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসন ৩৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারের বসবাসের জন্য জমির দলিল ও নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু। উদ্বোধনী সভায় আরোও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রনজিৎ সরকার সহ অন্যান্য মুক্তিযোদ্ধা গণ, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার ও শেখ জিয়াদুল ইসলাম, কর্মকর্তাদের মধ্যে উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পবিত্র কুমার দাস, কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা পারভিন আক্তার বানু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, তথ্য আপার তন্বী দাশ, সহকারি শিক্ষা অফিসার দেবাশীষ দাশ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, অধ্যক্ষ রবিউল ইসলাম,সহকারী অধ্যাপক মোঃ মায়নুল ইসলাম, প্রধান শিক্ষক অজিত সরকার, শিক্ষক প্রদীপ কুমার শীল, ইন্সট্রাক্টর রিসোসসেন্টার মোঃ ঈমান উদ্দিন, বিআরডিপি কর্মকর্তা রাকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সাংবাদিক, সুফলভোগী সহ নানা শ্রেণী-পেশার মানুষ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর