পাইকগাছায় আরো ১৩ মুক্তিযোদ্ধার আশ্রয় হবে বীর নিবাসে

পাইকগাছা প্রতিনিধি | ২২ এপ্রিল ২০২২, ১১:১৯

ছবিঃ সংগৃহীত

পাইকগাছায় অস্বচ্ছল আরও ১৩ বীর মুক্তিযোদ্ধার আশ্রয় হবে বীর নিবাসে। প্রকল্পের ২য় পর্যায়ে দু'টি প্যাকেজে তারা পাঁকা ভবন পাচ্ছেন। এ দিকে ভবন নির্মাণের জন্য বৃহস্পতিবার সকালে লটারী করে ঠিকাদার নির্বাচন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের উপস্থিতিতে তার দপ্তরে এ লটারী সম্পন্ন হয়।

১ম প্যাকেজের লটারীতে পাইকগাছার লক্ষ্মীখোলা ট্রেডার্স ও ২য় প্যাকেজে মেসার্স জনতা ট্রেডিং ১ম হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান সহ লটারীতে অংশ গ্রহণকৃত ঠিকাদাররা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পের আওতায় এ প্রকল্পটি বাস্তবায়ন করবেন উপজেলা প্রশাসন। প্রত্যেক ঘর প্রতি বরাদ্দ রয়েছে ১৪ লাখ ১০ টাকার উপরে। প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ( পিআইও) ইমরুল কায়েস জানান, প্রথম পর্যায়ে উপজেলার বিভিন্ন গ্রামে অস্বচ্ছল ১২ জন বীর মুক্তিযোদ্ধার নামে বরাদ্দকৃত ঘরের নির্মাণ কাজ শেষ পর্যায়ে।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, প্রথম প্যাকেজে ৮৪ লাখ ৬২ হাজার ২৯২ টাকা ব্যয়ে ৬টি বীর নিবাস এবং দ্বিতীয় প্যাকেজে ৯৮ লাখ ৭২ হাজার ৬৭৪ টাকা বরাদ্দে ৭টি অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন বীর নিবাস নির্মাণ কল্পে লটারী সম্পন্ন হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা