মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২২

ফরিদপুর প্রতিনিধি | ২৪ মার্চ ২০২২, ০৩:০৯

সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গায় মাইকিংয়ে ঘোষণা দিয়ে ফের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন। 

বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া ও চৌকিঘাটা গ্রামের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সংঘর্ষে বাজারের বেশ কিছু দোকান-পাটও ক্ষতিগ্রস্ত হয়। আজ ভোরে কয়েকটি মসজিদে মাইকিংয়ে ঘোষণা দিয়ে উপজেলার ঘারুয়া বাজার ও সংলগ্ন ঘারুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামবাসীর মহড়া চলে। এক পর্যায়ে দুই গ্রামবাসাী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুঘণ্টাব্যাপী সংঘর্ষে ২২ জন আহত হন। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষে বাজারের বেশ কিছু দোকান-পাটও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চৌকিঘাটা ও ঘারুয়া গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এলাকার মাতব্বর, ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান সফি উদ্দিন মোল্লা বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জাগো নিউজকে বলেন, সংঘর্ষের খবর পাওয়া মাত্র পুলিশের একটি ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা