মাস্টারদা সূর্যসেনের জন্মবার্ষিকীতে চান্দগাঁও থানা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

সময় ট্রিবিউন | ২২ মার্চ ২০২২, ২৩:৪০

ছবিঃ সংগৃহীত

ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকীতে তার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে চান্দগাঁও থানা ছাত্রলীগ।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়ায় মাস্টারদা সূর্য সেনের স্মৃতিসৌধে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো. নূরন নবী সাহেদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মো. সাজ্জাদ আলম, নুর মোহাম্মদ সানি, দিদারুল আলম শাহিন, মো. তারেক, আফতাব উদ্দীন তাহসিন, শাহাদাত হোসেন আবিদ, ফাহিম শাহ, মাহির আল ফয়সাল, কাজী তফসির, মো. ইমরান, আমিনুল ইসলাম রোহান, রিয়াজ উদ্দীন মুন্না, হাসান সামির, ফরহাদ আরফিন, মেহেদি হাসান, আজিম উদ্দীন আহাদ, রাখান আরব প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগ সভাপতি মো. নূরন নবী সাহেদ বলেন, "ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক বিপ্লবী সূর্য সেনের জন্মদিন আজ। ১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি নিজ বিপ্লবী দলের কর্মীদের কাছে এবং সাধারণ মানুষের কাছে পরিচিত ছিলেন ‘মাস্টারদা’ নামে। বাঙালি জাতি আজীবন তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমরা চান্দগাঁও থানা ছাত্রলীগ তার আত্মার শান্তি কামনা করি।"



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা