শেরপুরে ক্যারাটে প্রশিক্ষণের উদ্বোধন করলেন চিত্রনায়ক রুবেল

সময় ট্রিবিউন | ১৭ ফেব্রুয়ারী ২০২২, ০৯:১৬

ছবিঃ সংগৃহীত

শেরপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্যারাটে প্রশিক্ষণের উদ্বোধন করেছেন প্রধান সমন্বয়ক ও প্রশিক্ষক চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ইনডোরে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কবীর, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার রবিউল আওয়াল, মারুফা ইয়াসমিন শিলা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পে জেন্ডার প্রমোটার, আবৃত্তি শিক্ষক ও সংগীত শিক্ষকগণ।
এ সময় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল বলেন, আত্মরক্ষা, নিয়মানুবর্তিতা, সংযম, ধৈর্য বৃদ্ধি একজন মানুষকে সব দিক থেকে এগিয়ে নিতে সাহায্য করে ক্যারাটে। পড়ালেখার পাশাপাশি প্রত্যেক ছেলে-মেয়েকে মার্শাল আর্ট প্রশিক্ষণ নেওয়া দরকার।
এর মাধ্যমে নিজের আত্মরক্ষায় নিজেই ভূমিকা নিতে পারে। মাদক ইভটিজিং ও সমাজের অবক্ষয় রোধে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি এ বছর মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।
আলোচনা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শেরপুর সদরের ৫ টি ক্লাবের প্রায় দুই শতাধিক কিশোর-কিশোরীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন মার্শাল আর্ট প্রশিক্ষক চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর