প্রদীপ ও লিয়াকত চট্টগ্রাম কারাগারে

সময় ট্রিবিউন | ৬ ফেব্রুয়ারী ২০২২, ০৪:১৩

প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলী-ফাইল ছবি

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) লিয়াকত আলীকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে চট্টগ্রামের জেলার দেওয়ান মো. তরিকুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। দুপুর দেড়টার দিকে তারা কারাগারে পৌঁছান। দুজনকে কনডেম সেলে রাখা হয়েছে। পরবর্তী কোনো নির্দেশনা না আসা পর্যন্ত তাদের এখানেই রাখা হবে।

গত ৩১ জানুয়ারি বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং ৬ জনের যাবজ্জীবন ও বাকিদের খালাস দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর