দূর্বৃত্তরা স্বপ্ন ভাঙলো কৃষক হরিলালের

আনোয়ার হোসেন আকাশ, ঠাকুরগাঁও | ৮ জানুয়ারী ২০২২, ০৯:০৭

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া থানার আখাননগর ইউনিয়নের কেরানীপাড়া গ্রামের বাসিন্দা হরিলাল বর্মন (৩৮)। পেশায় তিনি একজন কৃষক ৷ কৃষি কাজ ও বিভিন্ন ধরনের মৌসুমি ফসল চাষাবাদে করে জীবিকা নির্বাহ করেন তিনি।

চলতি মৌসুমে দু'বিঘা জমিতে আলু চাষাবাদ করছেন হরিলাল। আলু গাছের ফলন চেহারা অনুযায়ী ভাল লাভের স্বপ্নে দিন পার হচ্ছিলো হরিলাল বর্মনের। কিন্তু হঠাৎ করেই সেই স্বপ্ন নষ্ট করে দিল দূর্বৃত্তরা।

প্রতিদিনের মতন শুক্রবার (৭ জানুয়ারি) সকালের দিকে আলু ক্ষেত দেখতে যান হরিলাল। আলুক্ষেত দেখার সাথে সাথে যেন আকাশ ভেঙে পরলো তার মাথায়৷ যে আলুর গাছ গুলো দাড়িয়ে ছিল সেগুলো আর দাড়িয়ে নেই। সব আলুর গাছগুলোকে কে যেন মাটি থেকে তুলে ফেলে রেখেছে। দেখার সাথেই গাছগুলো নিয়ে ক্ষেতে আর্তনাদ করতে থাকে কৃষক হরিলাল৷

প্রতক্ষ্যদর্শী আব্দুস সোবহান বলেন, আমি পাশের জমিতে কাজ করছিলাম৷ হরিলাল দাদার চিৎকার শুনে উনার পাশে এসে দেখি সব আলুর গাছ মাটির উপরে তুলে রেখেছে৷ পরে আমি উনাকে জিজ্ঞেস করি কে করছে৷ উনি বললেন কে বা কাহারা করলো আমি কিছুই জানি না৷

কৃষক হরিলাল বলেন, আমি সকালের দিকে স্প্রে করার জন্য আলু ক্ষেতে আসি৷ এসে দেখি আমার সব আলুর গাছ তুলে ফেলানো হয়েছে। কে বা কাহারা করলো আমি জানিনা৷ আমার সব স্বপ্ন ভেঙে দিলো। আমার অনেক ঋণ আছে এখন সেগুলো কিভাবে পরিশোধ করব৷ আমি কি অপরাধ করেছিলাম যে আমার এত বড় ক্ষতি করতে হবে। আজকে আমার সব পুঁজি হারিয়ে গেল। আমি কিভাবে পরিবার নিয়ে চলব এখন?



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর