উখিয়ায় রোহিঙ্গা শিবিরে করোনার আইসোলেশন সেন্টারে অগ্নিকাণ্ড

সময় ট্রিবিউন | ৩ জানুয়ারী ২০২২, ১১:৩৫

আগুনে পুড়েছে উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শিবিরের করোনা আইসোলেশন সেন্টার ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শিবিরের একটি করোনা আইসোলেশন সেন্টার আগুনে পুড়ে গেছে।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুতুপালংয়ের ২০ নম্বর এক্সটেনশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুনে পুড়ে যাওয়া ওই আইসোলেশন সেন্টার পরিচালনা করত আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম)।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বলেন, আইওএম পরিচালিত করোনার আইসোলেশন সেন্টারে আগুন লাগার খবর পেয়ে ওই ক্যাম্পের এপিবিএন পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজনের সহযোগিতায় ১২ জন রোগীকে দ্রুত উদ্ধার করা হয়। ওই সেন্টারে ৭০টির মতো শয্যা ছিল। আমাদের লোকজনের পাশাপাশি উখিয়া, টেকনাফ ও কক্সবাজার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক আরও বলেন, এপিবিএন পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার সহযোগিতায় রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তবে আইসোলেশন সেন্টারটি পুড়ে ছাই হয়ে গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ