রাব্বানীর বিরুদ্ধে লুটপাটের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি | ১ জানুয়ারী ২০২২, ০৩:২১

ছবিঃ সংগৃহীত

হামলা ও লুটপাটের অভিযোগ এনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে মাদারীপুর আদালতে অভিযোগ করেছেন রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বর নামে এক ব্যক্তি।

বুধবার (২৯ ডিসেম্বর) মাদারীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ অভিযোগ করা হয়। অভিযোগ গ্রহণ করে ভিডিওসহ প্রমাণ উপস্থাপনের জন্য আগামী ৫ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালতের বিচারক ফয়সাল আল মামুন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার সমর্থকদের নিয়ে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বরের বাড়িতে হামলা চালান। এ সময় তারা বাড়ির কয়েকজনকে পিটিয়ে আহত করেন। মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান। 

এ ঘটনায় গোলাম রাব্বানীকে প্রধান করে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে অর্ধশত মানুষকে আসামি করে আদালতে অভিযোগ দেন আব্দুল গনি।

বাদীপক্ষের আইনজীবী ফায়জুর রহমান হিরু বলেন, গোলাম রাব্বানীসহ তার দলবল কীভাবে বাড়িঘরে হামলা ও মারধর করেছে তার ভিডিওসহ প্রমাণ উপস্থাপনের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৫ জানুয়ারি অভিযোগের শুনানি হবে। এ ছাড়া বাদীর চুরি যাওয়া স্বর্ণালংকার কেনার রশিদ ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত কাগজপত্র দেখাতে বলা হয়েছে।

এদিকে অভিযোগের বিষয় মন্তব্য করতে রাজি হননি গোলাম রাব্বানী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা