পুকুরে পাওয়া গেল সিল মারা ব্যালট পেপার

সময় ট্রিবিউন | ২৯ ডিসেম্বর ২০২১, ০৮:০৮

চারঘাটের শলুয়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের পাশে পুকুরের পানিতে মঙ্গলবার দুপুরে এসব ব্যালট পেপার পাওয়া যায়-ছবি: সংগৃহীত

গত রোববার চতুর্থ ধাপে অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই দিন পর রাজশাহীর চারঘাটে একটি পুকুরে দুই শতাধিক সিল মারা ব্যালট পেপার ভেসে উঠেছে। সিল মারা ব্যালট পেপারগুলোর মধ্যে নৌকাসহ অন্য প্রার্থীদের ব্যালট পেপার রয়েছে। একই সঙ্গে সংরক্ষিত মহিলা সদস্যদের ফলাফলের কাগজও পাওয়া গেছে সেখানে।

চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বামনদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী পুকুরে মঙ্গলবার দুপুরে এসব ব্যালট পেপার পাওয়া গেছে।

এদিকে পুকুরের পানিতে ব্যালট পেপার দেখে এলাকার ভোটারদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বামনদিঘী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আসিফুজ্জামান বলেন, আমি মঙ্গলবার দুপুরে মাঠে ঘাস কাটতে যাচ্ছিলাম এ সময় পুকুরে চার-পাঁচটি ব্যালট পেপার ভাসতে দেখ। পরে পুকুরের কিনারে বামনদিঘী কেন্দ্রের নাম লেখা একটি কাগজের প্যাকেট দেখতে পাই। তখনই স্থানীয় লোকজনকে জানালে তাঁরা এসে কাগজের প্যাকেট থেকে দুই শতাধিক সিল মারা ব্যালট পেপার ও ফলাফলের কাগজ উদ্ধার করেন।

নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘ভোটের দিন সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা ভোট গণনা করে সিলগালা অবস্থায় ব্যালট পেপার নির্বাচন অফিসে জমা দিয়েছেন। আমাদের গুনে নেওয়া সুযোগ নেই। এ অবস্থায় কোথাও ব্যালট পেপার পাওয়া গেলে উদ্ধার করে বিষয়টা তদন্ত করে দেখা হবে।’

এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘আমি গণনা শেষে সব ব্যালট পেপার জমা দিয়েছি। কোথাও ব্যালট পেপার উদ্ধার হয়েছে কি না, জানা নেই।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর