গোলাম রাব্বানীর ওপর হামলা: গ্রেফতার ২

সময় ট্রিবিউন | ২৯ ডিসেম্বর ২০২১, ০০:২৮

ছবিঃ সংগৃহীত

মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ওপর হামলার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার নাম বাদ দিয়ে মামলা নিয়েছে রাজৈর থানা পুলিশ। পরে মামলায় প্রধান আসামি চেয়ারম্যানের ছেলে সোহেল মোল্লাসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গ্যাংকান্দি শাখারপাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হোসেন।

রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, ‘সোমবার রাতে মামলাটি দায়ের হলে তখন থেকেই আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। নামীয় আসামিদের গ্রেপ্তারে রাতভর অভিযোগ চালিয়ে মঙ্গলবার ভোরে ইশিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলে ও মামলার প্রধান আসামি সোহেল মোল্লা ও একই এলাকার ছালাম হাওলাদারের ছেলে জহিরুল মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা