সৈয়দ শামসুল হকের টাইপরাইটার জাদুঘরে হস্তান্তর

সময় ট্রিবিউন | ২৮ ডিসেম্বর ২০২১, ০৯:১০

সৈয়দ শামসুল হকের পত্নী কথা সাহিত্যিক প্রফেসর ডা. আনোয়ারা সৈয়দ হক টাইপরাইটারটি জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। ছবি: সংগৃহীত

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ব্যবহার করা ইলেক্ট্রনিক টাইপরাইটারটি উত্তরবঙ্গ জাদুঘরে হস্তান্তর করা হয়েছে।

সৈয়দ শামসুল হকের ৮৬তম জন্মদিন উপলক্ষে তার কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে লেখকের সমাধি চত্বরে সৈয়দ শামসুল হকের পত্নী কথা সাহিত্যিক প্রফেসর ডা. আনোয়ারা সৈয়দ হক টাইপরাইটারটি হস্তান্তর করেন। জাদুঘরের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম টাইপরাইটারটি গ্রহণ করেন।

১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ শামসুল হক। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে সৈয়দ শামসুল হক কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, কাব্যনাট্য, চিত্রনাট্য, গান, প্রবন্ধ, অনুবাদসহ সাহিত্যের প্রায় সব ক্ষেত্রে বিচরণের জন্য তাকে 'সব্যসাচী লেখক' অভিহিত করা হয়।

সৈয়দ শামসুল হকের লেখকজীবন প্রায় ৬২ বছরব্যাপী বিস্তৃত। কবিতা রচনার মধ্য দিয়ে তার সাহিত্যজীবনের শুরু। ১৮ বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ 'একদা এক রাজ্যে। এর পর একটানা ছয় দশক ধারাবাহিকভাবে তার তিন শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

অগণিত পাঠকের ভালোবাসার পাশাপাশি বহু পুরস্কার পেয়েছেন সৈয়দ শামসুল হক। পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক ও একুশে পদক। এছাড়াও বাংলা একাডেমি পদক, আদমজী সাহিত্য পুরস্কার, পদাবলী কবিতা পুরস্কার, জাতীয় কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর