নরসিংদী জেলা পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত

সময় ট্রিবিউন | ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:৫৩

ছবিঃ সংগৃহীত

আগামীকাল (২৬ ডিসেম্বর) রবিবার নরসিংদীর মনোহরদী উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ও রায়পুরা পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও রায়পুরার সিরাজনগর উচ্চ বিদ্যালয় মাঠে পৃথকভাবে ব্রিফিং অনুষ্ঠিত হয়।

মনোহরদী উপজেলার লেবুতলা, চন্দনবাড়ী, চালাকচর, বড়চাপা, কাচিকাটা, শুকুন্দি, গোতাশিয়া, একদুয়ারিয়া ও দৌলতপুর এবং রায়পুরা পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এই ব্রিফিং করা হয়। এসময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং করেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ভোট গ্রহণ সুষ্ঠু করতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সুপার সকলকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি নরসিংদী জেলা কমান্ড্যান্ট তানজিনা বিন্তে এরশাদ, মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ, রায়পুরা উপজেলা নিবার্চন কর্মকর্তা সুমন মিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর