হত্যাকাণ্ডে জড়িত বন্ধু গালিব; সন্দেহ মেহেদির মা-বাবার

আনোয়ার হোসেন আকাশ, ঠাকুরগাঁও | ২৪ ডিসেম্বর ২০২১, ১০:১০

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্র মেহেদি হাসান মিরাজ হত্যাকাণ্ডের ঘটনায় বন্ধু গালিবকে সন্দেহ করছে পরিবার। তাদের দাবি, মেহেদিকে বাসা থেকে ডেকে নিয়ে যায় গালিব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে মেহেদির মা মাহফুজা ও বাবা আব্দুল মালেক এ দাবি করেন। সেই সঙ্গে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল জানান, সংঘর্ষ শেষে ঘটনাস্থল থেকে মেহেদির সঙ্গে আহত অবস্থায় আরমানকে এবং কিছুটা অচেতন অবস্থায় গালিবকে হাসপাতালে ভর্তি করা হয়। আরমান বেশ আহত হলেও গালিবের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উপস্থিতদের ধারণা, রক্ত দেখে গালিব অচেতন হয়ে পড়ে।

মেহেদির মা মাহফুজা জানান, ছেলেকে পাশের বাড়ির গালিব ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে মেহেদির নানা মেহেদিকে খুঁজতে বের হয়। মেহেদির সঙ্গে নানার দেখাও হয়। সে সময় মেহেদি তার নানাকে বলে, ‘তুমি যাও আমি একটু পরে যাচ্ছি।’ তার কিছুক্ষণ পরই দুরামারি এলাকার শামিমের হোটেলের পাশে মেহেদিকে মেরে ফেলে রাখার খবর পাওয়া যায়।

মেহেদির মা অভিযোগ করে বলেন, ছেলে বাঁচার চেষ্টা করেছিল। তাকে হাসপাতালে না নিয়ে আহত অন্য দুইজনকে আগে হাসপাতালে নেওয়া হয়েছে। গালিব যদি তাৎক্ষণিক চিৎকার দিতো তাহলে অন্যরা এসে ছেলেকে হাসপাতালে নিয়ে যেত। কিন্তু তারা চিৎকারও করেনি। আমার ছেলের হত্যাকারীদের সুষ্ঠু বিচার চাই।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মেহেদির বাবা। সুষ্ঠু বিচারের আন্দোলনে রাস্তায় নেমেছে মেহেদীর সহপাঠীরা। কিন্তু শিক্ষার্থীদের আশঙ্কা, আসন্ন ইউপি নির্বাচনের ব্যস্ততায় তদন্ত প্রক্রিয়া চাপা পড়তে পারে।

ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক ভারপ্রাপ্ত (ওসি) তানভীরুল ইসলাম জানান, মেহেদীর হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে আদালতে হাজির করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা