১৫ টাকায় চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

১৫ টাকা কেজির চাল পেতে গুণতে হচ্ছে ৫০০ থেকে ৩ হাজার টাকা!

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:১০

সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকার ঘোষিত ১৫ টাকায় চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কয়েকজন ইউপি সদস্য আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, চালের কার্ড করে দেওয়ার নাম করে একেক জনের কাছ থেকে ৫০০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়া হয়েছে।

জানা যায়, প্রধানমমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে খোলাবাজারে (ওএমএস) বিক্রির জন্য চালের বরাদ্দও দ্বিগুণ করা হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ঘনিষ্ঠ লোকজন অর্থ হাতিয়ে নিচ্ছেন। তারা চালের কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ফরিদপুর গ্রামের রাকিবুল ইসলামের কাছ থেকে এক হাজার, সোনার কাছ থেকে এক হাজার ১০০, হেলালের কাছ থেকে এক হাজার, মতিয়ারের কাছ থেকে এক হাজার, মনিরের কাছ থেকে এক হাজার, ডাবলুর কাছ থেকে এক হাজার, বেলগাছি গ্রামের লিপুর কাছ থেকে এক হাজার ১০০, রইতনের কাছ থেকে এক হাজার ১০০, সোহরাবের কাছ থেকে ৩ হাজার, হাসিনা খাতুনের কাছ থেকে ৫০০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অনেকের ধারণা পুরো ইউনিয়নজুড়েই এই চক্র চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে।

এ ব্যাপারে বেলগাছি ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল বলেন, অভিযোগ পাওয়ার পর গত ১ সেপ্টেম্বর ইউনিয়নবাসীকে সতর্ক করতে মাইকিং করা হয়েছে। কেউ যেন প্রতারণার শিকার না হয়। অর্থ হাতিয়ে নেওয়া চক্রের দুয়েকজন তার দলের লোক বলেও স্বীকার করেন চেয়ারম্যান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর