জাবির বটতলা খুলছে আজ

জাবি প্রতিনিধি | ২০ অক্টোবর ২০২১, ২১:৪৮

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর আজ শর্তসাপেক্ষে খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলার দোকানগুলো। বিষয়টি সময় ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বটতলা খোলা কমিটির সভাপতি ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ হেল কাফি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালইয়ের আবাসিক হলগুলো ১১ অক্টোবর খুলে দেয়া হলেও বন্ধ ছিল বাহারী খাবারের জন্য বিখ্যাত বটতলা। এতে ভোগান্তি পোহাতে হয়েছে হলগুলোর আবাসিক শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের ভোগান্তির অবসান ঘুচছে আজ। 

একাধিক সূত্রে জানা যায় বটতলার অধিকাংশ কর্মচারী এখনো টিকা নেয়নি। এ ব্যাপারে বটতলা খোলা কমিটির সভাপতি ড. আব্দুল্লাহ হেল কাফির কাছে জানতে চাইলে তিনি বলেন, “যেসকল দোকানের কর্মচারী টিকা নিয়েছে শুধু তাদেরই দোকান খোলার অনুমতি দেয়া হবে।“

তিনি আরও জানান, “বটতলার দোকানের কর্মচারীরা হলের প্রাধ্যক্ষ্যদের থেকে প্রত্যয়ন পত্র নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা নিতে পারবে”।

এ ব্যাপারে আ ফ ম কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, “বটতলা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ জায়গা। শিক্ষার্থীরা যেন তাদের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলে এটাই আমাদের প্রত্যশা”। 

বটতলা খুলে দেয়া হলেও স্বাস্থ্য সুরক্ষা কিভাবে নিশ্চিত করা হবে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাও্য়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর