সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে জাবি ছাত্রলীগের শান্তি শোভাযাত্রা

মান্নান, জাবি প্রতিনিধি | ১৯ অক্টোবর ২০২১, ২২:১৪

ছবিঃ সংগৃহীত

রংপুরের পীরগঞ্জসহ সারাদেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে জাহাঙ্গীরনগর বিশ্যবিদ্যালয় ছাত্রলীগ। 

১৯ অক্টোবর দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্টার, মুরাদ চত্বর, নতুন কলা হয়ে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে ছাত্রলীগের কর্মীরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বলেন, “দেশে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নেই।।“

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী আকলিমা আক্তার এশা, মাহবুবুল হক রাফা, আক্তারুজ্জামান সোহেল, নিলাদ্রী শেখর মজুমদার, রতন বিশ্বাস, আব্দুর রহমান ইফতি, আহমেদ আরিফ, এনামুল হক, হাবিবুর রহমান লিটন, আলম শেখ প্রমুখ। শোভাযাত্রায় ১৬ হলের প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা