১৭ অক্টোবরে সশরীরে ক্লাস ও পরীক্ষা নিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি | ৮ অক্টোবর ২০২১, ০২:৪৫

ছবিঃ সংগৃহীত

অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যকটি বিভাগ তাদের নিজস্ব সুবিধানুযায়ী সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান বা পরীক্ষা নিতে পারবে। অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে আজ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সুপারিশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেন।

গোলাম রব্বানী বলেন, একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় আজ শ্রেণিকক্ষে সরাসরি ক্লাস শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করছি আগামী ১৬ অক্টোবরের পূর্বে অন্তত এক ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীর সংখ্যা শতভাগ হয়ে যাবে। সে হিসেবে ১৭ অক্টোবর থেকে শ্রেণিকক্ষে সশরীরে ক্লাস শুরু করার সুপারিশ করা হয়েছে। আজকের সিদ্ধান্তটা সবার জন্যই অনেকটা নমনীয় করা হয়েছে। যেসব বিভাগে বা ব্যাচে শতভাগ শিক্ষার্থী অন্তত এক ডোজ টিকা নেননি সে বিভাগের শিক্ষক চাইলে উনার নির্ধারিত কোর্সের শতকরা ৪০ ভাগ অনলাইনে নিতে পারবেন। বাকি ৬০ ভাগ সরাসরি নেবেন। এছাড়াও চলমান পরীক্ষাগুলো যেভাবে শুরু হয়েছে সেভাবে শেষ করতে হবে। অনলাইনে শুরু হওয়া পরীক্ষাগুলো অনলাইনে এবং অফলাইনে শুরু হওয়া পরীক্ষাগুলো অফলাইনে হবে।

তিনি আরো বলেন, প্রতিটি বিভাগেই ১৭ অক্টোবরে ক্লাস শুরু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। বিভাগগুলো তাদের সুবিধামতো ক্লাস ও পরীক্ষা নেবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর