২০ অক্টোবর খুলছে চুয়েটের হল

সময় ট্রিবিউন | ৬ অক্টোবর ২০২১, ২০:৩৫

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রধান ফটক-ফাইল ছবি

তাসনিয়া মাসিয়াত, চুয়েট প্রতিনিধি:

আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সমাপনী বর্ষের জন্য আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৬ অক্টোবর) একাডেমিক কাউন্সিলের ১৩৪তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোচনা শেষে সমাপনী বর্ষের শিক্ষার্থীদের জন্য আগামী ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। সেক্ষেত্রে সমাপনী বর্ষের শিক্ষার্থীদেরকে হলে প্রবেশ করার সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, কোভিড-১৯ এর টিকা গ্রহণের প্রমাণপত্র সঙ্গে রাখার জন্য নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে।

এছাড়া যেসব শিক্ষার্থী কোভিড-১৯ এর টিকা গ্রহণ করতে পারেনি তাদেরকে জন্মনিবন্ধন সনদসহ ছাত্রকল্যাণ দপ্তরে যোগাযোগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সভাপতিত্ব করেন। এতে একাডেমিক কাউন্সিলের অভ্যন্তরীণ ও বহিঃসদস্যরা অংশগ্রহণ করেন। সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

​সভায় সকল বিভাগের লেভেল-৩ টার্ম-২ (শিক্ষাবর্ষ ২০১৮-২০১৯) ও স্থাপত্য বিভাগের লেভেল-৪ টার্ম-২ (শিক্ষাবর্ষ ২০১৮-২০১৯) এর স্থগিতকৃত পরীক্ষাসমূহ গ্রহণের তারিখ ঘোষণা করা হয়। আগামী ২৮ অক্টোবর শুধুমাত্র নগর ও পরিকল্পনা বিভাগ, স্থাপত্য বিভাগ এবং পেট্রোলিয়াম ও মাইনিং প্রকৌশল বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে৷

এছাড়া আগামী ০৪ নভেম্বর এবং ১১ নভেম্বর সকল বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর