আজ হাবিপ্রবির ৫৮তম একাডেমিক কাউন্সিল

হাবিপ্রবি প্রতিনিধি | ৫ অক্টোবর ২০২১, ১৮:০৭

ছবিঃ সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৫৮তম একাডেমিক কাউন্সিল আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক। একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক ডা. মো. ফজলুল হক বলেন, ‘আগামী মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। বিশ্ববিদ্যালয় এবং আবাসিক হল কবে খোলা হবে তা সেদিনই জানা যাবে।’

বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মো. জাকারিয়া রহমান বলেন, আশাকরি এবারের একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সেমিস্টার সিস্টেম সংক্ষিপ্ত করার ব্যাপারে যুগোপযোগী সিদ্ধান্ত আসবে। আমরা দীর্ঘ সময় ধরে এ সিদ্ধান্তটির জন্য অপেক্ষা করছি। সেই সঙ্গে আমরা শিগগির ক্যাম্পাসে ফিরতে চাই।

উল্লেখ্য, শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ৫৮তম একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে। এবারের কাউন্সিলে আসন্ন জিএসটির (২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের) ভর্তি পরীক্ষাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসার কথা জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর