কুবিতে মঞ্চ মাতাতে আসছে দেশ সেরা চার  ব্যান্ড

কুবি প্রতিনিধি | ২৩ জানুয়ারী ২০২৪, ১৩:৫৯

কুবিতে মঞ্চ মাতাতে আসছে দেশ সেরা চার  ব্যান্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'লেটস ভাইব নিউ ইয়ার কনসার্ট'। 

আগামী ৩১ জানুয়ারি ক্যাম্পাসে মঞ্চ মাতাতে আসছে দেশসেরা চারটি সংগীত ব্যান্ড অ্যাশেজ, সোনার বাংলা সার্কাস, এভোয়েড রাফা এবং বে অফ বেঙ্গল। বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক 'প্ল্যাটফর্ম' ব্যান্ডের লিড ভোকালিস্ট ইমাম হোসাইন মাসুম।
 
চারটি ব্যান্ডের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন এবং ব্যান্ড প্ল্যাটফর্মও পারফর্ম করবে। 
 
এই বিষয় আয়োজক ইমাম হোসাইন মাসুম বলেন, লেটস ভাইব নিউ ইয়ার কনসার্ট বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড প্লাটফর্ম কতৃক আগামী ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে অনুষ্ঠিত হবে। আমাদের সামগ্রিক আয়োজনে লেটস ভাইব স্পন্সর হিসেবে আছে।
 
আমরা প্লাটফর্ম সবসময় শিক্ষার্থীদের সাথে নিয়ে, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চেয়েছি। এরই ধারাবাহিকতায় আমরা শিক্ষার্থীদের জন্য মনোমুগ্ধকর একটা সন্ধ্যা উপহার দিতে আমাদের এই প্রচেষ্টা। আমরা বিশ্ববিদ্যালয়ের সাবেক, বর্তমান সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী সকলের জন্য উন্মুক্ত করেছি। সকলের অংশগ্রহণ আমাদের এই প্রচেষ্টাকে সফল করতে সহায়ক হবে আমরা বিশ্বাস করি। আমরা সকলের সহযোগিতা চাই এবং প্লাটফর্ম যাতে ভবিষ্যতেও সবাইকে নিয়ে এমন সুন্দর আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে পারে সেজন্য সবার শুভকামনা প্রত্যাশা করি।
 
প্রসঙ্গত, গত বছরের ৩০ জানুয়ারী নতুন বছরের কন্সার্টে কুবিতে প্রথমবারের মতো আসে বে অফ বেঙ্গল। বাকি তিনটি সংগীত ব্যান্ড প্রথমবারের মতো কুবির মঞ্চ কাপাবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর