ইউজিসির পিএইচডি ফেলোশিপ পেলেন কুবির দুই শিক্ষক

কুবি প্রতিনিধি | ২২ জানুয়ারী ২০২৪, ১৭:৩৮

ইউজিসির পিএইচডি ফেলোশিপ পেলেন কুবির দুই শিক্ষক

ইউজিসি পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম ২০২২-২৩ এ চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক৷  

 
রোববার (২১ জানুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়৷ 
 
 
ইউজিসি পিএইচডি ফেলোশীপ প্রোগ্রাম ২০২২-২৩ এর আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৫৫ জনকে এই ফেলোশিপের জন্য মনোনীত করা হয়। এতে কুবির দুই শিক্ষকের গবেষণা প্রস্তাবনাও স্থান পায়।
 
 
মনোনীত দুই শিক্ষক হলেন- গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্ল্যাহ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. বেলাল হুসাইন।
 
 
 
অধ্যাপক মোহাম্মদ শফি উল্ল্যাহ কাজ করছেন বাইফারকেশন এনালাইসিস এন্ড সলিটন সল্যুশনস অব সাম নন-লিনিয়ার মডেলস বিষয়ে।
 
 
ফেলোশিপের বিষয়ে তিনি বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই ইউজিসিকে, আমাকে পিএইচডি ফেলোশিপ এর জন্য নির্বাচন করায়। আমাদের উপাচার্য মহোদয়ের গবেষণার প্রতি অনুপ্রেরণা এবং বর্তমান সরকারের সহযোগিতার ফলস্বরূপ আমার এই পিএইচডি ফেলোশিপ প্রাপ্তি। এ ধরণের সহযোগিতা চলমান থাকলে গবেষণার প্রতি সকলের আগ্রহ বাড়বে। সেইসাথে আমাদের বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ গবেষণায় ও নতুন নতুন উদ্ভাবনার আরো এগিয়ে যাবে বলে আমি মনে করি।
 
 
অন্যদিকে মো: বেলাল হুসাইন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডের তত্ত্বাবধানে ‘সাইবার বুলিং এগেইনস্ট উইম্যান ইন বাংলাদেশ: এ স্টাডি অন সোশ্যাল মিডিয়া ইউজারস' নিয়ে কাজ করছেন।
 
 
ফেলোশিপের ব্যাপারে মো. বেলাল হুসাইন বলেন, ইউজিসির এই ফেলোশিপ অবশ্যই আমার গবেষণা কার্যক্রমে আরও গভীরভাবে মনোনিবেশ করতে উৎসাহিত করবে। আমি মনে করি, এটি একটি গুরু দায়িত্ব। এই গবেষণা যাতে জাতীয় স্বার্থে কাজে আসে সেই দায়বদ্ধতার কথা অবশ্যই আমি সব সময় স্মরণ রাখবো। আমার সম্মানিত সুপারভাইজার অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে স্যারের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। এছাড়া যাঁরা আমাকে প্রেরণা যুগিয়েছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর