হাবিপ্রবির কেন্দ্রীয় গবেষণাগারের বায়োলজি ইউনিটের নতুন পরিচালক ড. ইয়াছিন প্রধান

মশিউর রহমান, হাবিপ্রবি সংবাদদাতা | ২৩ সেপ্টেম্বর ২০২২, ০০:৫১

সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় গবেষণাগারের মলিকুলার বায়োলজি ইউনিটের ইনচার্জ পদে নিযুক্ত হয়েছেন সহযোগী অধ্যাপক ড. মো. ইয়াছিন প্রধান।

গত ২০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে অফিস আদেশে শর্তসাপেক্ষে বলা হয়েছে, তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব প্রদান করা হলো।

শর্তগুলো হচ্ছে, ১) তিনি বিশ্ববিদ্যালয়লের বর্তমান ও প্রবর্তিতব্য সকল বিধি নিষেধ মানতে বাধ্য থাকবেন। ২) তিনি বিধি মোতাবেক এক্ষেত্রে প্রদেয় ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। ৩) এই আদেশ আগামী ২২ সেপ্টেম্বর, ২০২২ থেকে কার্যকর হবে।

এই প্রসঙ্গে জানতে চাইলে সহযোগী অধ্যাপক ড. ইয়াছিন প্রধান বলেন, "মাননীয় উপাচার্য মহোদয় এ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে ত্বরান্বিত করার লক্ষ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন। কেন্দ্রীয় গবেষণাগার স্থাপন তার মধ্যে অন্যতম। মলিকিউলার বায়োলজি ইউনিটের মাধ্যমে ৫টি ফ্যাকাল্টির ২৪টি বিভাগের শিক্ষক শিক্ষার্থী গবেষণা কাজের সেবা নিতে পারবে। আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ইউনিটের দায়িত্ব প্রদান করায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।"



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর