'উপাচার্য পরিচয়ের বাইরে আমি একজন শিক্ষক'- কুবি উপাচার্য

কুবি প্রতিনিধি | ১৫ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৪

সংগৃহীত

প্রশাসনিক ব্যস্ততা সামলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা বিভাগের ১৫তম আর্বতনের শিক্ষার্থীদের ক্লাস নেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। ভবিষ্যতেও তিনি ক্লাস নেওয়ার এ ধারা অব্যাহত রাখতে চান বলেও অভিমত প্রকাশ করেন।

বুধবার (১৪ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের একটি ক্লাসরুমে স্বয়ং উপাচার্যকে ক্লাস নিতে দেখা যায়।

একজন উপাচার্য হয়ে স্বেচ্ছায় ক্লাস নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, একজন শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিতে অবশ্যই ভালো লাগার কথা, যেহেতু উপাচার্য পরিচয়ের বাইরেও আমার অন্য একটি পরিচয় আমি একজন শিক্ষক। এর আগেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে আমি ক্লাস নিয়েছি। তবে আজকে আমি ব্যবস্থাপনা বিভাগের ১৫ তম ব্যাচের সাথে স্বেচ্ছায় একটি ক্লাস নিয়েছি। ভবিষ্যতে সময় সুযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেও ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা এবং প্রযুক্তিগত দিক থেকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে পারবো আশাবাদী আমি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এর ক্লাস করতে পেরে ব্যবস্থাপনা ১৫ তম আবর্তনের শাহরিয়ার সাফল্য বলেন, উনি আমাদেরকে মূলত পড়িয়েছেন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। আমাদের কি ধরণের স্কিলগুলো বেশি কাজে লাগবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় একদিন লিডিং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা