রাবি ছাত্রদলের নেতার প্রতি অনাস্থা প্রকাশ

আসিফ আজাদ সিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয় | ২১ আগষ্ট ২০২২, ১৭:৩৫

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুদ্দিন চৌধুরি সানিনের ‘স্বেচ্ছাচারিতামূলক’ আচরণের দলের মধ্যে ক্রমাগত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে অনাস্থা প্রকাশ করেছে ছাত্রদলের নেতারা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় কমিটির দপ্তর তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে দপ্তর সম্পাদক বরাবর লিখিত অভিযোগ প্রদান করা হয়। এতে রাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদ আলী সহ ১৭ নেতাকর্মীর সাক্ষর রয়েছে।

অনাস্থা চিঠিতে বলা হয়েছে, ‘কতিপয় বহিরাগত মাদকসেবীদের ইন্দন দিয়ে স্বীয় ইউনিটের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের হেনস্থা ও লাঞ্ছিত করার অপচেষ্টা। দলীয় ফোরামের অতি গুরুত্বপূর্ণ গোপনীয় আলোচিত বিষয়বস্তু বিকৃত করে মনগড়া তথ্য সাজিয়ে বহিরাগতদের উচ্চানি দিয়ে ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দকে মোবাইল ফোনে হুমকি-ধামকি প্রদান। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য দলীয় প্রটোকল ভঙ্গ করে জুনিয়র, অনিয়মিত ও বহিরাগত ছেলেদের নিয়ে মিছিলে ধাক্কাধাক্কি ও সিনিয়র নেতাদের হেও প্রতিপন্ন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী অঞ্চলের গুটিকয়েক উচ্ছৃঙ্খল ব্যক্তিকে প্ররোচনা দিয়ো ইউনিটের কর্মসূচি পালনে নেতৃবৃন্দকে বাধা প্রদানের অপচেষ্টা’।

এ বিষয়ে দলের এক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন, 'দলের মধ্যে কেউ স্বেচ্ছাচারিতা করলে আমরা তার বিরুদ্ধে অবস্থা নিব।'

সার্বিক বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সামসুদ্দিন চৌধুরি সানিন বলেন, 'কেন্দ্র থেকে আমাকে এ অভিযোগের বিষয়ে অবহিত করেনি। তাই এটাকে আমি ভিত্তিহীন এবং গুজব হিসেবে দেখছি।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর