গবিতে ইন্টার্ণ ডাক্তারদের মাঝে কিটবক্স বিতরণ 

আখলাক, গবি প্রতিনিধি | ২১ আগষ্ট ২০২২, ০৩:৪৯

সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের চতুর্থ ব্যাচের ইন্টার্ন ডাক্তারদের মাঝে সার্জিক্যাল কিটবক্স (যন্ত্রপাতি) বিতরণ করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুরে অনুষদের ডিন অফিসে এ আয়োজন সম্পন্ন হয়।

এনিমেল প্রোডাকশন বিভাগের প্রধান ডা: মো. আব্দুর রহমানের সঞ্চালনায় বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন মন্ডল। এ সময় ব্যাচের দায়িত্বরত শিক্ষক ডা. সজিবুর রহমান এবং ডা. রুকনুজ্জামান সহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কিটবক্স বিতরণের বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, বর্তমানে ভেটেরিনারি পেশা আরো সুদূরপ্রসারী হচ্ছে৷ শিক্ষার্থীদের ফাস্ট ডে স্কিল, ওয়ান হেলফ, এন্টিমাইক্রোবিয়াল সেনসিটিভিটি, ফিল্ড ওয়ার্কিং এক্সপেরিয়েন্সে দক্ষ হতে হবে। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এবং ফিল্ড ওয়ার্কিং কতটা সাদৃশ্যপূর্ণ সে বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের সমস্যা, ব্যবহারিক জ্ঞান এবং কাজের দক্ষতা বিষয়েও তাদের মাধ্যমে জানার চেষ্টা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা