হাবিপ্রবিতে স্নেক রেসকিউ টিমের সাপ উদ্ধার ও অবমুক্তকরণ

মো. মশিউর রহমান, হাবিপ্রবি সংবাদদাতা | ১৬ আগষ্ট ২০২২, ২৩:০৩

সংগৃহীত

প্রায় সময়ই বিভিন্ন জাতের সাপের দেখা মিলছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের সাপ গুলোকে না মেরে তাদের উদ্ধার করে লোকালয় থেকে দূরে অবমুক্ত করে পরিবেশ রক্ষার কাজ শুরু করেছে ডিপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন হাবিপ্রবি টিম।

এরই ধারাবাহিকতায় গত ১৪ আগস্ট (রবিবার) প্রায় রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের গবেষণা ফার্মের পাশে ঘর গিন্নি বা কমন উলফ (লাইকোডন ফ্যাসিয়াটাস) প্রজাতির একটি উদ্ধার করে ডিপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন হাবিপ্রবি টিমের রেসকিউয়ার কামরুন্নাহার কনা, মুফতি এবং রোকন।

পরবর্তীতে ১৫ আগস্ট (সোমবার) সকাল ১০ টায় উমুক্ত পরিবেশে সাপটিকে অবমুক্ত করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে রেসকিউয়ার কামরুন্নাহার কনা জানান, গত রাতে আনুমানিক রাত সাড়ে ৯ টার সময় আমাদের কাছে কল আসে এবং জানতে পারি আমাদের রিসার্চ ফার্ম এর পিছনে একটি সাপ দেখা গেছে। আমরা তৎক্ষণাৎ টিম নিয়ে সেখানে পৌঁছায় এবং সাপটিকে উদ্ধার করি। আজ সকাল ১০ টায় নিরাপদ ও লোকালয় থেকে দূরে উন্মুক্ত পরিবেশে সাপটিকে অবমুক্ত করি। সাপ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয় ও আশেপাশের অবস্থানরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে অনুরোধ রইলো আপনার সাপ দেখলে আতঙ্কিত হয়ে সেটিক না মেরে আমাদের খবর দিন। আমরা সেটিকে উদ্ধার করে লোকালয় থেকে দূরে নিয়ে যাবো। এতে মানুষ ও সাপ উভয়েই নিরাপদ থাকবে। আমাদের পরিবেশের ভারসাম্য ও বজায় থাকবে।

উল্লেখ্য যে, গত ২৯ জুলাই কয়েকজন স্বেচ্ছাসেবী শিক্ষার্থীর সাপ ও বন্যপ্রাণী উদ্ধারের প্রশিক্ষণ নেওয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করে ডিপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন হাবিপ্রবি টিম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব