ইবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি | ১৪ আগষ্ট ২০২২, ০৪:২৩

সংগৃহীত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত সমন্বিত ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১২ হতে ১টা পর্যন্ত চলে এ ভর্তি পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে ক্যাম্পাসে আসা পরীক্ষার্থীদের উচ্ছ্বসিত হতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৫৮৫ জন। এসময় হলগুলো পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, বি ইউনিটের সম্বনয়কারী, বিভিন্ন অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা, অভিভাবকদের জন্য থানা গেট সংলগ্ন স্থানে অভিভাবক কর্নার ও ডায়না চত্ত্বরে ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা ছিলো। এছাড়াও পরীক্ষার্থীদের সেবায় নিয়োজিত ছিলেন বিএনসিসি ও রোভার স্কাউট। 

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালামসহ পরিদর্শন টিমের সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও পরীক্ষা পরিদর্শন পূর্বে ভাইস চ্যান্সেলর হেল্প ডেস্ক ও অভিভাবক কর্ণার পরিদর্শনকালে আগত অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব